Our Mission

আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি এবং মানবিক সেবার সমন্বয়ে ঢাকার হাতিরঝিল ও এর আশপাশের মানুষের জন্য বিশ্বমানের দন্ত চিকিৎসা নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর ও সুস্থ হাসিই মানুষের আত্মবিশ্বাসের মূল ভিত্তি। তাই ব্যথামুক্ত চিকিৎসা এবং সর্বোচ্চ সচেতনতার মাধ্যমে আমরা আপনার হাসিকে করতে চাই আরও প্রাণবন্ত ও দীর্ঘস্থায়ী।

Our Vision

আমরা এমন একটি ডেন্টাল কেয়ার হিসেবে নিজেদের গড়ে তুলতে চাই, যেখানে রোগীরা ঢাকার ব্যস্ততার মাঝেও একটি ভীতিহীন ও শান্ত পরিবেশে আস্থার সাথে চিকিৎসা নিতে পারবেন। বিশেষ করে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য গন্তব্য হয়ে ওঠাই আমাদের প্রধান স্বপ্ন।

a dentist chair in a room with a painting on the wall

Clinic Story

whatsapp-image-2026-02-16-at-10-22-35-am-3

আমাদের গল্প

Aesthetic Dental & Orthodontic Center এর যাত্রা শুরু হয়েছে একটি পরিষ্কার লক্ষ্য নিয়ে। আমরা এমন একটি ডেন্টাল সেন্টার গড়ে তুলতে চেয়েছি যেখানে রোগীরা নিরাপদ, স্বস্তিদায়ক এবং ব্যাখ্যাসহ চিকিৎসা পাবেন। আমাদের কাছে চিকিৎসা মানে শুধু দাঁতের সমস্যা সমাধান করা নয়, বরং রোগীর আস্থা অর্জন করা।

এই ক্লিনিকটি পরিচালনা করছেন ডা: আবু সাঈদ মো: মহিবুল্লাহ এবং ডা: নুসরাত তাবাসসুম তমু। তারা তাদের অভিজ্ঞতা ও পেশাগত প্রশিক্ষণ কাজে লাগিয়ে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করেন।

ডা: আবু সাঈদ মো: মহিবুল্লাহ এস্থেটিক ডেন্টিস্ট্রি ও রুট ক্যানেল ট্রিটমেন্টের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। দাঁতের ইনফেকশন, জটিল রুট ক্যানেল সমস্যা এবং ব্যথাজনিত সমস্যায় তিনি নিয়মিত চিকিৎসা দিয়ে আসছেন। চিকিৎসা শুরুর আগে তিনি রোগীকে সমস্যার কারণ এবং সম্ভাব্য সমাধান পরিষ্কারভাবে বুঝিয়ে দেন।

ডা: নুসরাত তাবাসসুম তমু আঁকাবাঁকা ও উঁচু নিচু দাঁতের চিকিৎসায় বিশেষজ্ঞ। দাঁতের সঠিক অবস্থান সংশোধন এবং সুন্দর হাসি ফিরিয়ে আনাই তার কাজের মূল ক্ষেত্র। শিশু ও কিশোরদের দাঁতের অমিল সমস্যা নিয়েও তিনি নিয়মিত কাজ করেন।

আমরা জানি অনেক নারী রোগী মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমাদের চেম্বারে সেই সুযোগ রয়েছে। একইভাবে শিশুদের চিকিৎসার ক্ষেত্রে আলাদা ধৈর্য, কোমল ব্যবহার এবং মানসিক স্বস্তির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। আমরা চেষ্টা করি এমন একটি পরিবেশ তৈরি করতে যেখানে শিশু ও নারী রোগীরা আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা নিতে পারেন।

Meet the Doctors

image-2

Oral & Dental Surgeon

Dr.Abu Sayed Md. Mohibullah

See Profile
image-1

Orthodontist

Dr. Nusrat
Tabassum Tomu

See Profile